ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, টার্গেট খামেনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের চারপাশে জড়ো হওয়া মার্কিন সামরিক বাহিনীর বিপুল শক্তির ‘একেবারে কেন্দ্রে’ রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্ট্যাভরিডিস। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা যখন তীব্র, ঠিক সেই প্রেক্ষাপটেই এই সতর্কবার্তা দেন তিনি।

ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালায়েড কমান্ডার স্ট্যাভরিডিস বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র যে সামরিক শক্তি মোতায়েন করেছে, তা পরিসর ও কৌশলে ২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং ১৯৯০–৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সঙ্গে তুলনীয়। তাঁর ভাষায়, এটি যেন ‘দান্তের ইনফার্নো’-র মতো—বাইরের দিক থেকে ভেতরের দিকে ধাপে ধাপে নেমে আসা এক ভয়ংকর সামরিক বলয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে স্ট্যাভরিডিস বলেন, বাইরের বলয়গুলোতে রয়েছে কৌশলগত বোমারু বিমান, যেগুলো যুক্তরাষ্ট্র বা অন্যান্য ঘাঁটি থেকে পরিচালিত হতে পারে। এর ভেতরের স্তরে রয়েছে দুটি বিমানবাহী রণতরী—একটি উত্তর ভারত মহাসাগরে, অন্যটি সিরিয়ার পাশে ইসরায়েলের কাছাকাছি এলাকায়। প্রতিটি রণতরীতে প্রায় ৮০টি করে যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে এফ-৩৫ ও এফ/এ-১৮ হর্নেটও অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, আরও ভেতরের স্তরে রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার সক্ষমতা এবং আঞ্চলিক ঘাঁটিতে মোতায়েনকৃত মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান। তাঁর মতে, এই ‘নরকের আগুনের’ একেবারে কেন্দ্রে রয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।

স্ট্যাভরিডিস বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে একমত যে, এই পরিস্থিতিতে আলোচনাই সবচেয়ে বুদ্ধিমানের পথ। তাঁর কথায়, সামরিক সক্ষমতা ব্যবহার করা সম্ভব হলেও কূটনীতিই উত্তেজনা কমানোর শ্রেষ্ঠ উপায়।

এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কূটনীতি সফল হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা ‘সম্ভবত আগামী ১০ দিনের মধ্যেই’ স্পষ্ট হয়ে যাবে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডে দুই দেশের আলোচনাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

মার্কিন কর্মকর্তারা জানান, কূটনীতি বা সীমিত হামলা যদি ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ব্যর্থ হয়, তবে বিপ্লবী গার্ড, পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

এর জবাবে ইরান অভিযোগ করেছে, সামরিক শক্তি জড়ো করা ও সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বড় সংকটের ঝুঁকি তৈরি করছে। তেহরানের হুঁশিয়ারি—যেকোনো হামলার ক্ষেত্রে ‘একেবারে সুনির্দিষ্ট ও কঠোর’ জবাব দেওয়া হবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি