ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে দুই ঘণ্টার বেশি টিকত না ইসরায়েল: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত।

ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণার পর রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তির প্রক্রিয়াকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলেও বর্ণনা করেন।

ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এ কারণে তার আমাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।’

তিনি আরও সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি, ইরানের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনার টেবিলে বসতে এবং সমঝোতায় সম্মত হতে বাধ্য করেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আর তৃতীয় দফা হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলাগুলোই চুক্তি বাস্তবায়নের পথ সুগম করেছে। তার ভাষায়, ‘মূল বিষয় হলো, আমাদের চালানো হামলাগুলো এই সমঝোতা বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা