বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকোম) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি বলেন, 'ইরানের নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করাই বর্তমানে মার্কিন বাহিনীর প্রধান লক্ষ্য। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন জ্বলতে দেখা গেছে।'
অ্যাডমিরাল কুপার আরও দাবি করেন, ধ্বংস হওয়া জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবাহী রণতরীর সঙ্গে তুলনীয়। এ ধরনের যুদ্ধজাহাজ ইরানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন তিনি।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করেছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।