ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানে নতুন করে কোনো যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। এ দাবিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে আটক করে।

‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সাবেক সেনাসদস্যদের মূল দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তাদের মতে, যুদ্ধ ঠেকানোর সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে।

বিক্ষোভে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

তারা বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূরবর্তী অঞ্চল থেকে এসে সাধারণ মানুষকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাতে হচ্ছে এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিতে হচ্ছে।

অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের সময়কার প্রেক্ষাপটের তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আবারও একই ধরনের প্রতিশ্রুতি ও অজুহাত ব্যবহার করা হচ্ছে।

একপর্যায়ে বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেয়। তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে এবং অন্তত ৬০ জনকে আটক করে। ঘটনার পর কংগ্রেস ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভে শুধু সাবেক সেনা সদস্যরাই নয়, বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তাদের দাবি, সম্ভাব্য এ যুদ্ধ অপ্রয়োজনীয় ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত রাজনৈতিক সমাধান না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের