ইরানে টানা ৯০ মিনিট হামলা চালাল মার্কিন বাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রএকই সঙ্গে ইরানের বন্দরগুলো ঘিরে ফের নৌ-অবরোধ আরোপ করা হয়েছেবুধবারেরহামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফার হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রায় ৯০ মিনিটের অভিযানে বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী হামলা চালানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে এর জবাবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ অব্যাহত থাকলে অঞ্চলটির গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ বন্ধ করে দেওয়া হতে পারে

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: রয়টার্স, এএফপি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার