ইরানে চলমান থাকবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, লক্ষ্য সরকার পতন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক শহরে যৌথভাবে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটি কয়েকদিন ধরে চলতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুইটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ধারাবাহিক হামলার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু হয় বলে জানা গেছে।

হামলা শুরুর পর ভিডিও বার্তায় বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযান চলছে। এ অভিযানে ইরানের সামরিক বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কিটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হচ্ছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আরেক কর্মকর্তা বলেন, ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানী তেহরান ছাড়াও দেশের আরও কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। হামলার প্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক