ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে ইরান ইস্যুতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

পিট হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। তার দাবি, ইরানের কার্যকর নৌ সক্ষমতা এখন আর নেই বললেই চলে।

তিনি আরও বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জানান, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে যুদ্ধবিরতির সময় তারা ইরান-এ অস্ত্র পাঠাবে না।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এ পথ উন্মুক্ত রাখতে অন্য দেশগুলোর সহযোগিতাকেও স্বাগত জানাবে ওয়াশিংটন। পাশাপাশি তিনি জানান, প্রয়োজন হলে ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি জীবিত আছেন।

তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশকারী ও সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করছে বলেও জানান হেগসেথ।

ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, দেশটি চাইলে সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে। তবে ভুল সিদ্ধান্ত নিলে ইরানের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত বোমা হামলার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান