এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল, ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকে ইরাকি কুর্দিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলের দিকে আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে এক সূত্র বলেন, ‘খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন ও ভুল।’