ঈদের পর পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন: ববি হাজ্জাজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঈদুল ফিতরের পর পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ধাপে ধাপে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, সংস্কারের প্রথম ধাপ চলবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। এ সময়ের মধ্যে বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ করা হবে, উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার পেছনের কারণ নির্ণয়ে রুট-কজ অ্যানালাইসিস চালানো হবে এবং শিক্ষকদের ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন প্রস্তুত করা হবে।

তিনি আরও জানান, ঈদুল ফিতরের পর শুরু হবে দ্বিতীয় ধাপ। এই ধাপে তারেক রহমান-এর সম্মতি নিয়ে একটি জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে, যা মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক হবে এবং এতে পরিমাপযোগ্য সূচক সংযুক্ত থাকবে।

তৃতীয় ধাপ এক থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যায়ে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের কারিগরি সংস্কার আনা হবে। কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষার মধ্যে সেতুবন্ধ তৈরি করা হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।

এ সময় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, দুর্নীতি প্রতিরোধে তিনি কঠোর অবস্থান নেবেন। প্রশাসনিক দুর্নীতি রোধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি প্রক্রিয়া অটোমেটিক অ্যাপসের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে সব কর্মকর্তার তথ্য সংরক্ষিত থাকবে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থায় বদলি কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ শিক্ষাখাতের জন্য ১২টি এজেন্ডার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে পাঁচ শতাংশে উন্নীত করা এবং ব্যয়ের খাতগুলো সমতাভিত্তিকভাবে নির্ধারণ করা, উন্নয়ন বাজেট বাস্তবায়নের রূপরেখা পুনর্মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগার ও ভাষা শেখার ল্যাব স্থাপন এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় মাধ্যমিক স্তর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা।

এছাড়া উপজেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট ও স্কুল লীগ চালু, সক্ষমতা বৃদ্ধিমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, শিক্ষায় বৈচিত্র্য বজায় রেখে সরকারি, বেসরকারি, মাদরাসা, কারিগরি ও সাধারণ শিক্ষায় ন্যূনতম একটি অভিন্ন মান নিশ্চিত করা, কওমী সনদের বাস্তবায়ন ও আলেমদের স্বীকৃতি, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা, বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সম্পর্ক জোরদার, গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট বৃদ্ধি, শিক্ষার্থীদের ঋণ ও উচ্চশিক্ষায় সহায়তা প্রদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও মানোন্নয়নও এসব এজেন্ডার অন্তর্ভুক্ত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী