শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মাহাদী হাসান, ইয়াসিন আরাফাত, রোকনুজ্জামান হুমাইদী, ইশতিয়াক আহমেদ ও জাহিদ হাসান, সদস্য আলিনুর রহমান বাঁধন, ফারদিন মোহাম্মদ, শাকিল সরদার, আশরাফুল ইসলাম, সাজ্জাত হোসেন তামিম, গোলাম মোস্তফা আমম, মো. নাঈম, মাসুদ রানা, সৌরাভ হোসেন, রাকিব হোসেন, মো. আব্দুল্লাহ, আব্দুল বারী, রাশেদুল ইসলাম, গোলাম মাওলা, আব্দুল্লাহ আল-মামুন, মাহাফুজুর রহমান, হাদিউজ্জামান, ওসমান আলী, সাজিদ আকন্দ, মাহবুব, মহিন, যুবায়ের রহমান, তরিকুল ইসলাম, ইমরান আলী ও আব্দুর রহমান।
সদস্য সচিব রায়হান কবির বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছি। এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে সংগঠনটিকে একটি প্রাতিষ্ঠানিক ও স্থায়ী কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ শিক্ষার্থীদের মানবিক কাজে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।'
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী তিন (৩) মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে সাধারণ সভার মাধ্যমে তা চূড়ান্ত করবেন এবং উক্ত গঠনতন্ত্রের আলোকে নির্বাচন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
প্রসঙ্গত, এর আগে সংগঠনের অধীনে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য এ পর্যন্ত দুইটি ফুড প্রজেক্ট, দুইটি ওয়াটার প্রজেক্ট এবং একটি নগদ অর্থ বিতরণ প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমে মোট ব্যয় হয়েছে প্রায় ১,৬০০ মার্কিন ডলার। উক্ত প্রকল্পগুলোর মাধ্যমে প্রায় ১৫০টি পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে বলে।