ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রদলের হেল্পডেস্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম চালিয়েছে শাখা ছাত্রদল।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হেল্প ডেস্কটি শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে।

জানা যায়, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল,পানি, কলম, স্যালাইন, ওষুধ, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অচেনা পরিবেশে এসে ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। বিভিন্ন তথ্য ও সহায়তা তাদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকে সহজ করেছে।

একজন অভিভাবক বলেন, 'হেল্প ডেস্কের মাধ্যমে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। বসার জায়গা, পানীয় জলসহ প্রয়োজনীয় নানা সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই গরমে স্যালাইন ও পানির ব্যবস্থা অত্যন্ত সহায়ক হয়েছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।'

এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ইবি ছাত্রদলের পক্ষ থেকে অভিভাবক কর্ণার করেছি। যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, ফুল, কলম এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক ঔষধের ব্যবস্থা করেছি। আমরা এই সেবাগুলো প্রদান করছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। সুন্দর, সুশৃঙ্খল এবং মনপুত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করুক সেই প্রত্যাশা রাখছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে