মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি রাইসুল ইসলাম, উমিদ হাসান, সালেহ আহমেদ রায়হান ও মুত্তালিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ, দপ্তর সম্পাদক মো: মাহাদী হাসান, অর্থ সম্পাদক মো: ফেরদৌস ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, প্রচার সম্পাদক জাকারিয়া আল রাযী, আইটি সম্পাদক আবু জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ হুমাইদী, কার্যনির্বাহী সদস্য মো. আবু সাইদ, আশিকুর রহমান, মো: মাসুম বিল্লাহ, মেহেদী হাসান।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন, 'আমি এই দায়িত্বকে কোনো সম্মান হিসেবে নয় বরং একটি বড় আমানত ও পরীক্ষার ক্ষেত্র হিসেবে গ্রহণ করছি। একজন সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের সকল কার্যক্রমকে সুসংগঠিত করা, সদস্যদের মাঝে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করাই আমার প্রধান দায়িত্ব বলে আমি মনে করি।'
সভাপতি নাহিদ হাসান বলেন, 'এই সংগঠনের মাধ্যমে আমরা শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই।'