হঠাৎ করে পুলিশে বড় রদবদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলের সই করা একাধিক প্রজ্ঞাপনে এসব বদলি আদেশ জারি হয়।

প্রাপ্ত আদেশ অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিহাব করিমকে বিশেষ শাখায় (এসবি) এএসপি হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের এসি মো. আবুল কালামকে নৌ পুলিশে এবং র‍্যাবের এএসপি মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে সিরাজগঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত এসপি সুজন সরকারকে সুনামগঞ্জে এবং পুলিশ সদর দফতরের অতিরিক্ত এসপি মো. মোসফেকুর রহমানকে ঝিনাইদহে বদলি করা হয়েছে।

এ ছাড়া খাগড়াছড়ির অতিরিক্ত এসপি শেখ বিল্লাল হোসেনকে ঝিনাইদহ, সুনামগঞ্জের অতিরিক্ত এসপি জাকির হোসাইনকে সিলেট, সিআইডির অতিরিক্ত এসপি মো. খায়রুল আমিনকে হবিগঞ্জে, খুলনা সি-সার্কেলের অতিরিক্ত এসপি আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদরে, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত এসপি মনিরুল ইসলামকে নওগাঁয় এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত এসপি মো. রেজওয়ান দীপুকে ফরিদপুরের ভাঙ্গা সার্কেলে বদলি করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত এসপি মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়িতে এবং পুলিশ সদর দফতরের এএসপি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত এসপি মো. সালাউদ্দিনকে খুলনা সি-সার্কেলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি করা কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি