হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলের ওপর টোল আরোপের ইরানি পরিকল্পনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথকে কোনোভাবেই একতরফা নিয়ন্ত্রণ বা বাধার মুখে ফেলা যাবে না।

লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে সব দেশের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। তার মতে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য এই পথটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

কুপার আরও বলেন, শুধু বর্তমান পরিস্থিতি নয়, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও এই প্রণালির নিরাপদ ও অবাধ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এমন জলপথে টোল আরোপ বা নিয়ন্ত্রণ আরোপের কোনো একতরফা বৈধতা নেই বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সূত্র উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে অগ্রিম টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়, এই টোল পরিশোধ করতে হতে পারে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতির সময় পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বাণিজ্য কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের ওপর ১ ডলার করে টোল নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫