হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস এ আশ্বাসের কথা জানায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের ওপর কথিত আগ্রাসনের প্রেক্ষিতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ–এর বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। দুই দেশের মধ্যে এ ধরনের গঠনমূলক আলোচনা সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসাও করেছে তেহরান। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা ও জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্ত বা নিহত বাংলাদেশি নাগরিকদের ঘটনায় ইরান গভীর দুঃখ প্রকাশ করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

দূতাবাস জানায়, সম্প্রতি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে ইরান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সহায়তা দিয়েছে। ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এছাড়া সাম্প্রতিক কিছু গণমাধ্যম সাক্ষাৎকারের আংশিক অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে ইরান দূতাবাস। এ ধরনের প্রচার দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করে সংশ্লিষ্টদের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের