হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আর্লিং হলান্ডের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলই করেন হলান্ড। শেষ দিকে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে নরওয়ে। আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডদের নেতৃত্বে তারা ধৈর্য ধরে আক্রমণ সাজাতে থাকে। অন্যদিকে সুযোগ পেয়েও একের পর এক গোলের সুযোগ নষ্ট করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

তৃতীয় মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠিয়েছিল নরওয়ে। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর দশম মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। কুনিয়াকে ফাউল করলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তা। কিন্তু ব্রুনো গিমারায়েসের নেওয়া স্পট কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড।

প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ৩১ মিনিটে মার্টিনেল্লির নিচু শট রুখে দেন নাইল্যান্ড। ৪০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে আঘাত করে বাইরে চলে যায়। যোগ করা সময়ে ওডেগার্ডের নিশ্চিত গোলও ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমে এলেও সুযোগের অভাব ছিল না। বদলি হিসেবে মাঠে নেমেই সহজ সুযোগ নষ্ট করেন এন্দ্রিক। ৫৯ মিনিটে এককভাবে গোলরক্ষকের মুখোমুখি হয়েও লক্ষ্যভ্রষ্ট হন তিনি। কয়েক মিনিট পর রায়ানের দূরপাল্লার শটও রুখে দেন নাইল্যান্ড।

৬৮ মিনিটে নেইমারকে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এবারের বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। তবে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার মতো সময় আর হাতে ছিল না।

অবশেষে ৭৯ মিনিটে জট খুলে দেন হলান্ড। বাম প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রসে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এরপর ৯০ মিনিটে আবারও শেলদেরুপের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। তবে সেই গোল শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে।

এই জয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো তারা শেষ আটে জায়গা করে নিল। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল শেষ ষোলো। পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রাখল ইউরোপের দলটি। পাঁচবার মুখোমুখি হয়ে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল।

অন্যদিকে ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নিল ব্রাজিল। বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নও আরও একবার অপূর্ণই থেকে গেল সেলেসাওদের। ম্যাচ শেষে মাঠে উপস্থিত সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন হলান্ড ও তার সতীর্থরা, আর হতাশ মুখে মাঠ ছাড়েন ব্রাজিলের খেলোয়াড় ও সমর্থকেরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক