হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। চেস্ট ইনফেকশনের সঙ্গে পূর্বের হার্টের জটিলতা একসাথে দেখা দেওয়ায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, 'খালেদা জিয়া ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং জরুরি প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ১২–২৪ ঘণ্টা খালেদা জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রিপোর্ট আসার পর মেডিকেল বোর্ড পুনর্বিবেচনা করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে। বর্তমানে তিনি কেবিনেই চিকিৎসাধীন।'

চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনহপকিংস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি মেডিকেল বোর্ডে অংশ নিচ্ছেন।

ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসা সঠিকভাবে চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।'

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। চলতি বছরের মে মাসে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি