বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর আগে এই মামলায় জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল।
একই মামলায় আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও অন্তর্ভুক্ত করে ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পলক ইতোমধ্যেই একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
এছাড়া ব্যবসায়ী সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে তাদেরও ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলা চলমান থাকায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।