ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, হাদি এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ স্মরণ করবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি। পার্থ লিখেন, 'স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ওসমান হাদি ইন্তেকাল করেছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, হাদি এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ স্মরণ করবে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।
পার্থ লিখেন, 'স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি এমন এক বীর যোদ্ধা, যার কথা জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।'
ওসমান হাদি দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের "সিঙ্গাপুরে জেনারেল হাসপাতাল" এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।