হাদির মাথায় গুলি ডান পাশে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। সিটিস্ক্যানে গুলির কিছু অংশ বা পিলেট দেখা গেলে অপারেশনে তা অপসারণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আনার সময় তার জিএস স্কোর ছিল সর্বনিম্ন, যদিও চিকিৎসকদের চেষ্টায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।

ডা. আবু জাফর বলেন, গুলিবিদ্ধ স্থানে মাথার গুরুতর ক্ষত তৈরি হয়েছে। ব্রেন ফুলে ওঠা এবং প্রেসার বৃদ্ধি রোধে নিউরোসার্জন ডা. জাহিদ রায়হান ও তার টিম মাথার খুলির একটি বড় অংশ খুলে দেন। নাক ও গলা দিয়ে রক্তক্ষরণ হলে সংশ্লিষ্ট চিকিৎসকরা তা নিয়ন্ত্রণ করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি থাকলেও পরিবারের অনুরোধে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।

এর আগে শুক্রবার বিকালে তাকে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে নিশ্চিত করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, হাসপাতালে আনার পর থেকেই রোগীর অবস্থা ছিল সংকটজনক এবং সিটিস্ক্যানে তার মাথায় গুলি ধরা পড়ে।

শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সহকর্মী মিসবাহ জানান, জুমার নামাজের পর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রিকশাযোগে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু