হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন স্ট্যাটাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই বক্তব্য দেন।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেছেন, ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন, অথচ আপনাকে নিরাপদ রাখতে আমরা ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়ের জন্য আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, জুলাইয়ের প্রজন্মকে একত্রিত রাখতে তারা ব্যর্থ হয়েছেন। যে তরুণরা সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী ছিল, যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, তাদের ঐক্য ধরে রাখা যায়নি। সময় নষ্ট ও রাজনৈতিক ভুলের মূল্য দিতে হয়েছে জনগণকে।

নাহিদ ইসলাম লেখেন, জুলাইয়ে অনেক ভাই-বোনকে হত্যা করা হয়েছিল, যারা ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ভিন্ন বাংলাদেশের বিশ্বাসে প্রাণ দিয়েছিলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, জুলাই থেকে তারা সরে দাঁড়াবেন না। চাপ ও আঘাতের মধ্যেও তারা দাঁড়িয়ে আছেন এবং এই সংগ্রাম চালিয়ে যাবেন, যাতে হাদির সন্তানসহ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।

এনসিপির আহ্বায়ক নিজের ব্যর্থতার দায় স্বীকার করে লেখেন, গত দেড় বছরে ইতিহাস তাদের কাছ থেকে যা প্রত্যাশা করেছিল, তা পূরণ করা সম্ভব হয়নি। তবে পিছু হটা কোনো বিকল্প নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, শত্রুদের প্রতিও ন্যায়বিচার চর্চা করা হবে, তবে ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য কোনো ছাড় নেই।

স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, ভাই হাদি যেন আবার ফিরে আসেন মানুষের কাছে ও সেই আন্দোলনের কাছে, যার পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, তারা অপেক্ষায় আছেন এবং জীবন হারালেও জুলাইকে কখনও ছেড়ে যাবেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু