হাদিকে বলেছিলাম—‘র তোকে বাঁচতে দেবে না’: বোন মাছুমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার বোন মাছুমা বেগম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজকের পত্রিকার সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “তিন বছর আগে হাদিকে বলেছিলাম—তোকেও ভারতের ‘র’ বাঁচতে দেবে না। আবরারের মতো তোকেও মেরে ফেলবে। দেশপ্রেমিক মানুষকে তারা বাঁচতে দেয় না।”

মাছুমা বেগমের দাবি, হাদি বাংলাদেশপন্থী লেখা লিখতেন এবং ভারতবিরোধী মন্তব্য করার কারণে বিভিন্ন মহলের বিরাগভাজন হয়েছিলেন। তিনি বলেন, “তার রক্তের প্রতিটি বিন্দুতে দেশপ্রেম ছিল। এদেশে ‘র’ আছে, আওয়ামী লীগ আছে, আবার ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে দাঁড়িয়েছে—শত্রুর অভাব নেই। এ দেশে জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি।”

হাদির ভগ্নিপতি আমীর হোসেন হাওলাদার বলেন, “ওসমান হাদি মাথা থেকে পা পর্যন্ত দেশপ্রেমে ভরা মানুষ। আমরা আগেই বলতাম—বাংলাদেশে এত সৎ মানুষ রাজনীতি করে না। কিন্তু সে বলত—‘কেউ না কেউ তো শুরু করতেই হবে।’ সে-ই সেই শুরুটা করেছে।”

তিনি আরও বলেন, “আমরা জানতাম—তার ওপর হামলা হতে পারে, কারণ সে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। ব্যালেন্স করে চলতে বলতাম। সে বলত—‘হয়তো আমি থাকব না, কিন্তু আমার দেখাদেখি হাজারো-লাখো হাদির জন্ম হবে।’”

হাদির অপারেশনের খবর পাওয়ার পর পরিবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। এক সপ্তাহ আগে হাদির মাকে ঢাকায় তার বাসায় রেখে আসা হয়েছিল বলে ভগ্নিপতি জানান।

পরিবার সূত্রে জানা যায়, হাদির বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও খাসমহল জামে মসজিদের ইমাম। মা তাসলিমা হাদি গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে হাদি পঞ্চম। তার স্ত্রী রাবেয়া ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছেন। তাদের একটি সন্তান রয়েছে।

হাদির বাল্যবন্ধু ইসমাইল মুসাফির জানান, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়ার সময় থেকেই হাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। কবিতা আবৃত্তি ও বক্তৃতায় জেলা ও জাতীয় পর্যায়ে তিনি একাধিকবার স্বর্ণপদক অর্জন করেন। “তার কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পরিচয় ছিল না; ব্যক্তি হিসেবে সে সবসময় রাজনৈতিকভাবে সচেতন ছিল,” বলেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু