গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির আওতায় খালপাড়ে তালচারা রোপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে খালের উভয় পাশে ৩ শতাধিক তালের চারা রোপন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনু হাজী খালের উভয় পাড়ে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, এটা অনেক চ্যালেঞ্জিং কাজ। আমি বললাম আর হয়ে গেলো বিষয়টা এরকম না। আমার কতগুলো অফিসার দুইমাস যাবত দিনরাত পরিশ্রম করে শেষ পর্যায়ে এসেছি। জেলার প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করছে। অনেকে গাঠছ দিয়ে সহযোগিতা করেছেন। সবমিলিয়ে একলক্ষ গাছ লাগাতে সক্ষম হয়েছি। এখন বুঝা যাবে না। পাঁচ বছর পর এই গাছগুলোর উপকারিতা শহরবাসীর উপভোগ করতে পারবে।  

চারা রোপনকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার, আসাদুজ্জামান ও মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচিতে ১ লক্ষ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দুই মাসব্যাপি এ কার্যক্রমে প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপনের উদ্যোগ নেন জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন।

এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমে অংশ হিসেবে বৃক্ষ রোপন করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান