অপারেশন ডেভিল হান্ট ফেইজ- ২' অভিযানে শরীয়তপুরের সামন্তসার ইউনিয়নের যুবলীগের যুগ্ন সম্পাদক রাজ্জাক সরদার (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলার গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক একই ইউনিয়নের লাকাচুয়া গ্রামের ছামাদ সরদরের ছেলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম।
'অপারেশন ডেভিল হান্ট ফেইজ- ২' অভিযানে শরীয়তপুরের সামন্তসার ইউনিয়নের যুবলীগের যুগ্ন সম্পাদক রাজ্জাক সরদার (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলার গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক একই ইউনিয়নের লাকাচুয়া গ্রামের ছামাদ সরদরের ছেলে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে গোসাইরহাট থানা পুলিশ।
সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ