গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে : গিয়াসউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা বিগত জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছে। জনগণ ভোট দিতে পারেনি, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এখন দেশের মানুষ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের অপেক্ষায় আছে।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “এই সরকারের শাসনামলে দেশে ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। জনগণের রায়ের তোয়াক্কা না করেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। কিন্তু এই অবস্থা চিরদিন থাকবে না। গণমানুষের আন্দোলনের মধ্য দিয়েই হারানো গণতন্ত্র ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “দেশকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্ব ছাড়া বিকল্প নেই। তিনিই এই দুমড়ে-মুচড়ে পড়া রাষ্ট্র কাঠামোকে আবার দাঁড় করাতে পারবেন। আমরা তার নির্দেশে মাঠে আছি এবং থাকব।”

গণমানুষের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “এখনও কিছু ফ্যাসিস্টের দোসর দেশে সক্রিয় আছে। তারা আবারও একটি সুষ্ঠু নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা কেউ তাদের প্ররোচনায় পা দেবেন না। চোখ-কান খোলা রেখে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”

নারায়ণগঞ্জের রাজনীতির প্রসঙ্গে গিয়াস উদ্দিন বলেন, “আমি প্রতিদিন নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় কাজ করছি। যে-ই ধানের শীষের প্রতীক পাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করব। আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “ইদানীং কিছু নতুন নেতা দেখা যাচ্ছে, যারা সামান্য কিছু কাজ করেই গণমানুষের নেতা সাজার চেষ্টা করছে। অথচ গণমানুষের নেতা হওয়া এত সহজ নয়। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে নিবেদিতভাবে কাজ করতে হয়। আমি এমপি হই বা না হই, যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কল্যাণেই কাজ করে যাব ইনশাআল্লাহ।”

তার বক্তব্যে তিনি আরও বলেন, “আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, এবং মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জনগণের সেবায় ফেরানোর সুযোগ দিন।”

সভায় সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, নুরে আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সম্পাদক সুমন মাহবুব, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং সরকারের দমননীতির প্রতিবাদে দলীয় অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি