ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ছাড়াল ২০০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে। টানা বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে,  নিখোঁজ রয়েছেন অন্তত ২১৮ জন।

ডিএমসি জানায়, প্রবল বর্ষণ ও বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুই লাখের মতো মানুষ আশ্রয় নিয়েছেন ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলে। গাছ উপড়ে পড়ে ও ভূমিধসে বহু সড়ক বন্ধ হয়ে যায়। ফলে, উদ্ধার কার্যক্রমে বিলম্বতা দেখা দেয়। পরে, উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারের কাজ শুরু করার পর ধীরে ধীরে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) থেকে কেলানি নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কলম্বোর উত্তরাংশ তলিয়ে যাওয়ায় বাধ্যতামূলকভাবে অনেক এলাকাবাসীকে সরিয়ে নিতে হয়েছে। ঘূর্ণিঝড় মূল এলাকা থেকে সরে গেলেও উজানে ভারী বৃষ্টির কারণে নদীতীরবর্তী অঞ্চলগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, উদ্ধারকাজও চলছে বেশ জোরেশোরে। ২৪ হাজারের বেশি পুলিশ, সেনা ও বিমান বাহিনীর সদস্য বিভিন্ন স্থানে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছেন। দ্বীপের পূর্বে মাভিল আরু জলাধারের বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় বিমান বাহিনী ১২০ জনেরও বেশি মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়।
 
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আরও প্রায় ২ হাজার মানুষ নিরাপত্তার জন্য উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে,  রাজধানী কলম্বোতে পানি নামতে আরও অন্তত একদিন লাগবে। এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
 
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রিলঙ্কা অতিক্রম করে ভারতের দিকে সরে গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা