ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ইজাদুর রহমান মিলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে গাজীপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারা দেশের মতো গাজীপুর–৩ আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে।

তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণাকালে দেখা যায়, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তাঁর সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন।

প্রচারণার সময় গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় ঘোড়া প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এতে বাজেট কম থাকায় বিশাল পরিসরে এলাকার উন্নয়ন করা সম্ভব হয়নি। তাই সংসদে গিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন করতে চান। তিনি আরও বলেন, যুবসমাজ যাতে দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে তিনি কাজ করবেন।

প্রচারণাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, তাঁরা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী