গাজীপুরে জিএমপি কমিশনারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময় সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সঙ্গে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি, চুরি, ছিনতাই নিয়ন্ত্রণ, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার পদক্ষেপ এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ নগর গঠনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা মোকাবিলায় পুলিশের জনবল বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, জিএমপি গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা নিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে পুলিশ সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। একটি নিরাপদ মহানগর গড়তে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।

সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান