গাজার এতিম শিশুদের মুখে ইসরায়েলি বর্বরতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। পরিবার-পরিজন হারিয়ে প্রতিদিনই বাড়ছে এতিম শিশুদের সংখ্যা। কেউ বাবা-মাকে হারিয়েছে, কেউ হারিয়েছে নিজের সন্তানকে। অনেক শিশু এতোই ছোট যে, তারা বোঝেই না জীবন তাদের কাছ থেকে কী কেড়ে নিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, গাজার শিশুদের কাছে এক ব্যাক্তি জিজ্ঞেস করছেন, তাদের বাবা-মা কেউ মারা গেছে কিনা।

এক ছেলে শিশু জানায়, তার বাবা-মা দুজন মারা গেছে। আরেক সহপাঠীকে দেখিয়ে শিশুটি বলে, 'তারও বাবা মারা গেছে।'

ব্যক্তি তখন জিজ্ঞেস করেন, 'তোমার বাবা মারা গেছে? আরেক শিশুকে দেখিয়ে তিনি বলেন, ওর বাবাও মারা গেছে?' পাশের শিশুটি বলে, না ওর মা মারা গেছে।

মেয়েটি বাবার মৃত্যুর বর্ণনা দিয়ে জানায়, নাবলুসে তার বাবা মারা গেছে।' ছেলে শিশুটি জানায়, তার বাবা মারা গেছে মেরাজে।

ছেলেটি বলে, 'আমার বাবা আটার বস্তা আনতে গিয়েছিল। যেন আমরা খেতে পারি।'

তিনি শহীদ হয়ে ফিরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে শিশুটি হ্যা-সূচক জবাব দেয়। বাবার জন্য কি দুঃখ লাগে কিনা জানতে চাইলে সে মাথা নেড়ে জানায়, হ্যাঁ।

মেয়েটি ব্যাক্তিটিকে জানায়, তার বাবাকে ইসরায়েলি সেনারা তিনটি গুলি করেছে। ছেলেটিও তার হৃদপিণ্ডের দিকে ইশারা করে বলে, 'আমার বাবাকে এখানে গুলি করেছে।'

মেয়ে শিশুটির বাবার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার বাবার নাম ছিল ফাদি। কীভাবে মারা গেছে প্রশ্নের উত্তরে শিশুটি বলে, 'নাবলুসে, লাকড়ি কুড়াতে গিয়েছিলেন। যেন সেগুলো বিক্রি করে আমাদের জন্য আটা কিনে আনতে পারে। কিন্তু তিনি ফিরে আসেন মৃত অবস্থায়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার