এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানি বিভাগের আশ্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি বা সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে যে, পুরো এপ্রিল মাসজুড়ে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।'

এ সময় তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

মনির হোসেন চৌধুরী জানান, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে পৌঁছানোর পর চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেলের কোনো ঘাটতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, 'আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকার দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। তবে কেউ যদি অতিরিক্ত মজুত করার চেষ্টা করে, তাহলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

জ্বালানি সাশ্রয়কে জাতীয় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সময়ে প্রতিটি নাগরিকের উচিত মিতব্যয়ী হওয়া। একই সঙ্গে অবৈধ মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।'

সরকারের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত ১ এপ্রিল এক দিনেই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জ্বালানি সরবরাহ চেইন সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক কাজ করছে। ইস্টার্ন রিফাইনারিতে নিয়মিত পরিশোধন কার্যক্রম চলমান রয়েছে এবং বাজারে সরবরাহের জন্য পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল মজুদ রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’