এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র নাদিমুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও ড. নাদিমুর নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জামায়াতের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নমত প্রকাশ এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ার কারণে তিনি আলোচনায় আসেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হতে যাচ্ছেন।

নাদিমুর রহমানের বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তিনি নিজ থেকেই দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। দল তাকে স্বাগত জানিয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হবে।

একই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাদিমুর রহমানসহ দেশের বিভিন্ন স্থান থেকে আরও অনেক নেতা দলে যোগ দেবেন।

ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে জানান, এনসিপি তরুণদের শক্তির প্রতিনিধিত্ব করে এবং তাদের কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং দেশে একটি আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু