এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, কাফি, শেরেবাংলার নাতনি ফ্লোরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও বিস্তৃত হচ্ছে নতুন মুখের যোগদানে। দলটিতে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বিষয়টি নিশ্চিত করেছেন দলের এক যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে এনসিপির নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকার প্রায় দুই হাজার কর্মী নিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বিএনপিতে কোণঠাসা থাকা ও হয়রানির অভিযোগও তুলেছিলেন ইসহাক।

অন্যদিকে, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা আগেও এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা ছিল। এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। দলটির কেন্দ্রীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এছাড়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিও একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেবেন। তবে তাকে কোন পদ দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনির যোগদান নিয়েও আলোচনা চলছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু