এনসিপির প্রার্থী তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তালিকায় নেই গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় আলোচনা সৃষ্টি করা রিকশাচালক সুজনের নাম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এদিকে, প্রাথমিক তালিকায় না থাকায় প্রশ্ন ওঠে রিকশাচালক সুজনকে নিয়ে। জানা যায়, ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর সন্ধ্যায় সুজন এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু এ আসনে এখনো কোন প্রার্থী দেয়নি দলটি।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে আখতার হোসেন বলেন, 'আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। যাদের নাম থাকবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু