এনসিপির দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশ গড়তে ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা এবং দেশ গঠনের প্রত্যয়কে আরও সুসংহত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এনসিপি জানায়, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা, গ্রাফিতি ও দেয়াল লিখন, পদযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, শ্রমিক সমাবেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত, যুব কনভেনশন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ আয়োজন।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনকে ঘিরে ধারাবাহিক আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি প্রবাসেও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়, এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা