এনডিটিভির প্রতিবেদন/ ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ ৮ জন গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল। তাদের তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক উৎপাদন ইউনিট থেকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, গ্রেপ্তারকৃতদের একজন বাংলাদেশি নাগরিক এবং তারা পরিচয়পত্র হিসেবে জাল আধার কার্ড ব্যবহার করছিলেন। অভিযুক্তদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

তামিলনাড়ু পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করে পরে দিল্লি পুলিশর কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে সূত্র জানায়, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা দিল্লির লাল কেল্লা ও চাঁদনী চক এলাকার একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার আশপাশে বিস্ফোরণের পরিকল্পনা করছিল। এমন গোয়েন্দা তথ্য পাওয়ার একদিন পরই এই আটজনকে গ্রেপ্তার করা হয়। সূত্র আরও জানায়, সন্ত্রাসী গোষ্ঠী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালানোর ছক কষেছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী