এনআইডি কার্ড পেতে কতদিন লাগতে পারে তারেক রহমানের?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর সর্বনিম্ন সাত ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিজি হুমায়ুন কবীর বলেন, 'ছবি, আঙুলের ছাপ ও চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ)সহ সব তথ্য সংগ্রহের পর তা কেন্দ্রীয় ডেটাবেজে আপলোড করা হয়। এরপর সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় এনআইডি নম্বর স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়।'

ডিজি জানান, অনুমোদন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গেই এনআইডি প্রস্তুত হয়ে যায়। কারও ক্ষেত্রে এ প্রক্রিয়ায় পাঁচ থেকে সাত ঘণ্টা সময় লাগে, আবার কারও ক্ষেত্রে ১০ ঘণ্টার বেশি সময়ও লাগতে পারে। তবে তারেক রহমানের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি প্রস্তুতের জন্য সব ধরনের কারিগরি প্রস্তুতি রাখা হয়েছে।

হুমায়ুন কবীর আরও জানান, ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান কারাগারে ছিলেন। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় গত সাড়ে ১৭ বছরে তিনি এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারেননি।

তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রার্থী হতে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক হওয়ায় তিনি দেশে ফিরে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। এ কারণে তারেক রহমানের এনআইডি প্রাপ্তির বিষয়টি নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে তারেক রহমানের দেশে ফেরা ও ভোটার হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তখন জানিয়েছিলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান নিজেই ভোটার ও এনআইডি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?