‘এমপি হলে সন্ত্রাস, মাদক ও বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আপনারাই আমার প্রাণ, আপনারাই আমার শক্তি। আমি ৪০ বছর ধরে নবীনগরে বিএনপির কর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান ভোটে আমি এমপি হলে নবীনগরে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বলি—আসুন, সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করি।”

মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আসুন, বিরোধিতা বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করি।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাশার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস. কে. হেলাল, শিবপুর ইউপি চেয়ারম্যান এম. আর. মজিব, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মহিলা দলের সভাপতি নাইলা ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান, আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব কাউছার আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি