কুতুবপুরের কংস নদীর শাখা খাল পরিষ্কারের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।
বুধবার (২৬ নভেম্বর) ফতুল্লা পাগলা রেল স্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই আশ্বাস দেন।
তিনি বলেন, “এই এলাকার যে খালটি (কংস নদীর একটি শাখা) কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কারের জন্য অনেকেই অনুরোধ করেছেন। আমি কথা দিচ্ছি, এই খালটি আপনাদের স্বার্থে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “জলাবদ্ধতার কারণে এই এলাকাসহ ফতুল্লা পৌষপুকুরপাড় পর্যন্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। বিগত দিনে কয়েকবার হাজার হাজার কোটি টাকার প্রকল্প হয়েছে, কিন্তু কোনোটা বাস্তবায়ন হয়নি। আমি কথা দিচ্ছি, সরকারের সহযোগিতায় আপনাদের পাশে নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করব।”
মোহাম্মদ শাহ আলম বলেন, “যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করে দেব। সেটি সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। সুতরাং আমি আশাবাদী, আপনারা আমাকে সহযোগিতা করবেন।”
কুতুবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
সদ্য সংবাদ/ আবদুল্লাহ সরকার