‘একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব’, ভারতকে হুঁশিয়ারি মাহফুজ আলমের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশে ভারতের ও ভিনদেশিদের স্বার্থ যারা রক্ষা করে, তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মাহফুজ আলম বলেন, একসময় মুজিববাদী ও ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা তাদের হাতে থাকলেও নিজেদের সংবরণ করার কারণেই আজ তারা এমন দুঃসাহস দেখিয়েছে। তার ভাষায়, ক্ষমা করে যদি ভুল হয়ে থাকে, তাহলে এবার প্রতিজ্ঞা নেওয়া হবে—আর ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, তাদের গায়ে হাত তোলা হলে তা মেনে নেওয়া হবে না। একটি লাশ পড়লে তার জবাবও লাশ দিয়েই দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন ধরে ধৈর্য, সমঝোতা ও কথাবার্তা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ বিচার চাওয়া হলেও একদিকে বিচার প্রক্রিয়া চলার মধ্যে অন্যদিকে আইনের ফাঁক গলে ভারতে পালিয়ে গিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে, যা আর বরদাশত করা হবে না।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে ভারতের ও ভিনদেশিদের স্বার্থ রক্ষাকারীরা নিরাপদে থাকতে পারবে না। তিনি বলেন, আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে এ দেশের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।

প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার হাদির জীবননাশের আশঙ্কা তৈরি হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কী পদক্ষেপ নিয়েছেন, তা জনগণ জানতে চায়। তারা বলেন, এই উপদেষ্টাকে নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া সম্ভব নয় এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ দাবি করেন। বক্তারা আরও বলেন, হাদি একা নন, তিনি সবার প্রতিনিধিত্ব করেন। হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশে থাকা আওয়ামী লীগের দালালদের বিতাড়িত করার দাবি জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু