এক ম্যাচেই ২৩ লাল কার্ড দেখলো ফুটবল বিশ্ব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মিনেইরাওয়ে। সরকারি নাম স্তাদিও গর্ভানাদোর মাগালিয়ায়েস পিন্তো হলেও স্থানীয়দের কাছে এটি মিনেইরাও নামেই বেশি পরিচিত। ফুটবলপ্রেমীদের কাছে এই মাঠের স্মৃতি বিশেষভাবে জড়িয়ে আছে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের সঙ্গে, যেখানে জার্মানির কাছে ৭–১ গোলের বিধ্বংসী হারে ব্রাজিলের সেই ম্যাচটি ‘মিনেইরাজো’ নামে ইতিহাসে জায়গা করে নেয়।

প্রায় এক যুগ পর সেই একই মাঠে আবারও আলোচনার জন্ম দিল এক অপ্রত্যাশিত ঘটনা। কাম্পেয়োনাতো মিনেইরো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরো। ম্যাচের শেষদিকে একটি আলগা বলের দখল নেওয়াকে কেন্দ্র করে হঠাৎ মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা । আর তাতেই রেফারিকে এক ম্যাচেই দেখাতে হয়েছে ২৩টি লাল কার্ড।

বল নিয়ে লড়াইয়ের সময় আতলেতিকো মিনেইরোর গোলরক্ষক এভেরসনের সঙ্গে সংঘর্ষ হয় ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্তিয়ানের। এক পর্যায়ে এভেরসন ধাক্কা দিয়ে ক্রিস্তিয়ানকে মাটিতে ফেলে দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে ছুটে এসে হাতাহাতি, ধাক্কাধাক্কি এমনকি ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে নিরাপত্তা কর্মীদেরও বেশ বেগ পেতে হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত রেফারি মাথেউস দেলগাদো দুই দলের খেলোয়াড়দের মিলিয়ে মোট ২৩টি লাল কার্ড দেখান, যা ফুটবলে অত্যন্ত বিরল ঘটনা।

সংঘর্ষে সবচেয়ে বেশি আঘাত পান আতলেতিকো মিনেইরোর গোলরক্ষক এভেরসন।

ম্যাচের ফলাফলেও নাটকীয়তা ছিল। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে ক্রুজেইরো। দলটির কোচ হিসেবে দায়িত্বে আছেন ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ তিতে, যিনি সর্বশেষ দুটি বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন।

ম্যাচ শেষে আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড হাল্ক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এটা সত্যিই দুঃখজনক। কোনো ফুটবল ম্যাচে এমন সংঘাত আগে দেখিনি। আমরা উদাহরণ স্থাপন করতে পারি না, কারণ এতে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিজেদের এবং ক্লাবের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আমাদেরই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬