এক দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৯ম গ্রেড ও গেজেটেড মর্যাদা প্রদানসহ চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে সারাদেশে একযোগে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও ২০ শে আগষ্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ৯ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার এই শ্লোগানে জেলা ও উপজেলা সদরে শিক্ষকরা ব্যানার-ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও বৈষম্যের শিকার। ১৯৭৩ সালের প্রথম পে-স্কেলে এই পদসহ পাঁচটি একাডেমিক পদ ৬ষ্ঠ গ্রেডে থাকলেও পরবর্তীতে চারটি পদকে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়া হয়। অথচ সহকারী শিক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদায় রাখা হয়, যা আজও বহাল আছে।
বক্তারা আরও বলেন, ১৯৮০ সালে গঠিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধীনে কলেজ ও বিদ্যালয়—এই দুটি শাখা থাকলেও, একই শিক্ষাগত যোগ্যতায় (অনার্সসহ মাস্টার্স) নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দুই রকম মর্যাদা পান। কলেজের প্রভাষকগণ ৯ম গ্রেড ও প্রথম শ্রেণির গেজেটেড পদে বহাল থাকলেও, বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ রয়েছেন ১০ম গ্রেডে, নন-গেজেটেড হিসেবে। এটি একটি চরম বৈষম্য ও অবিচার, বলে মন্তব্য করেন শিক্ষকরা।
তাঁরা অভিযোগ করেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পর্যাপ্ত পদোন্নতির সুযোগ নেই। অধিকাংশ শিক্ষক সহকারী শিক্ষক পদেই চাকরি জীবন শেষ করেন। পদোন্নতির সুনির্দিষ্ট ধাপ না থাকায় তারা অবহেলিত থাকেন। এর সমাধানে কলেজের মতো চার স্তরীয় একাডেমিক পদসোপান চালু করার দাবি তোলেন তারা।

মানববন্ধনে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে কলেজ পর্যায়ে প্রয়োজনের চেয়ে বেশি কর্মকর্তা থাকলেও, মাধ্যমিক শাখায় প্রয়োজনের তুলনায় কর্মকর্তা সংখ্যা অপ্রতুল। এর ফলে নীতিনির্ধারণী ও প্রশাসনিক কার্যক্রমেও মাধ্যমিক শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
এসময় বক্তারা স্বতন্ত্র একটি "মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর" গঠনের দাবিও জানান, যাতে মাধ্যমিক শিক্ষার নীতিনির্ধারণ, পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবিকে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি হিসেবে তুলে ধরেন এবং বলেন, এটি অনুগ্রহ নয়, এটি তাদের পেশাগত মর্যাদা ও অধিকার। তারা আশা প্রকাশ করেন, সরকার অতিসত্বর এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 
এসময় মানববন্ধনে উপস্থতিত ছিলেন, সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল, আবুসাঈদ আরমান, আজমিরারা পারভীন, সহকারি শিক্ষক হুমায়ূন কবির  মোঃ সোহেল ,সুবল দেবনাথ, শামিম হোসেন, আলমামুন, সঞ্জয় ঘেষোল ,খালেদা খন্দকার প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি