এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

#নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার নিশ্চয়তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে সারাদেশে শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়, চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট এবং শেষ হবে ২১ আগস্ট।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৬৫৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৭৬০ জন এবং কারিগরি বোর্ডের আওতায় ১ লাখ ৯ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

#কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

#নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি পরীক্ষার্থীরা সঙ্গে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি থাকবে। গুজব ছড়ানো বা পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

* পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
* ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ এবং বৃত্ত ভরাট করতে হবে।
* কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
* তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
* মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।
* পরীক্ষাকেন্দ্রে সঠিক বিষয়ে পরীক্ষা দিতে হবে ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

#ঢাকা বোর্ডের ৩৩ দফা নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় রয়েছে—

* প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক।
* পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসানো।
* প্রশ্নপত্র খোলার সময় পুলিশ ও ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক।
* সিসিটিভি স্থাপন এবং কেন্দ্র এলাকায় সচেতনতা তৈরিতে মাইকিং।

#উচ্চপর্যায়ের পরিদর্শন ও স্বাস্থ্যবিধি

আজ সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন করবেন এবং পরে সরকারি বাংলা কলেজেও যাবেন।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট যেন না হয়, সে জন্য স্থানীয় বিদ্যুৎ বিভাগকে সতর্ক রাখা হয়েছে।

#প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা

পরীক্ষাকেন্দ্র ও কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা তৎপর থাকবে। পরীক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী