শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'ফ্যাসিবাদী শাসনমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিপুল জনসংখ্যা এবং সীমিত প্রাকৃতিক সম্পদের মধ্যেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় অর্জন।'
তিনি আরও বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে।'
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে তরুণদের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'হতাশ না হয়ে নতুন উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যেতে হবে।'