দুর্গোৎসবের অষ্টমীতে পূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা
দুর্গোৎসবের অষ্টমীতে পূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা
A
Admin
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে পূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে শহরের দেওভোগ রামকৃষ্ণ মিশন আশ্রমে শুরু হয় এ আয়োজন। ভক্তরা আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করে পূজা অর্চনায় অংশ নেন।
এবার দেবী রূপে কুমারীর আসনে বসেন দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্ণা ভট্টাচার্য্যের সাত বছর বয়সী কন্যা রাজশ্রী ভট্টাচার্য্য। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা তাঁর আশীর্বাদ গ্রহণ করেন।
পূজা শেষে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ বলেন, “যে দেশে মেয়েরা শান্তিতে নেই, সেই দেশ ও সমাজ শান্তিতে থাকতে পারে না। মেয়েদের প্রতি শ্রদ্ধা জাগ্রত করতেই কুমারী পূজার আয়োজন করা হয়। যে নিষ্পাপ কন্যার মনে কোনো মান-অভিমান নেই, সেই পুষ্পসদৃশ বালিকাকেই দেবী রূপে পূজা করা হয়।”
তিনি আরও বলেন, “স্বামী বিবেকানন্দ দুর্গোৎসবে কুমারী পূজার প্রচলন করলেও এর শাস্ত্রীয় ঐতিহ্য বহু প্রাচীন। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য রামকৃষ্ণ মিশন থেকে আমরা সচেতনতা সৃষ্টি করছি।”
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী হলো শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। দেবী দুর্গার আরেক নামও কুমারী। ধারণা করা হয়, কুমারী পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের অন্তরে আবির্ভূত হন। এজন্য নির্দোষ, সৎ বংশজাত এক বালিকাকে বেছে নেওয়া হয় এ পূজার জন্য।
এ বছর কুমারী পূজার সমগ্র আয়োজন পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা
১ নভেম্বর, ২০২৬
খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর, ২০২৬
বাতিল হলো কুমিল্লা মহানগর জামায়াতের আমিরসহ দুইজনের পদ
১ নভেম্বর, ২০২৬
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা
১ নভেম্বর, ২০২৬
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় দায়িত্ব হারালেন মসজিদের খতিব
১ নভেম্বর, ২০২৬
-
শওকত আজিজ রাসেল কারাগারে
-
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা
-
খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
-
গোবিপ্রবিতে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
-
আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি
-
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
-
ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
-
ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
-
বাতিল হলো কুমিল্লা মহানগর জামায়াতের আমিরসহ দুইজনের পদ
-
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা