দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে সারাদেশ থেকে মাদক উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। তখন পুরো বাংলাদেশ থেকে মাদক নির্মূল করবো এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জেলে পাঠাবো।'

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ এলাকার মাদক সিন্ডিকেটের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, 'এলাকায় যারা মাদক ও অস্ত্রের কারবার করে, তারা যেন কর্মীদের হাতে এসব তুলে না দেয়। মাদক খেয়ে সেই কর্মীরাই একসময় আপনাদের বিরুদ্ধেই আঘাত হানবে।'

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ভোটের সময় কারও হাতে মাদক, কারও হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। ১২ তারিখ আপনারা মাদক ও অস্ত্রের বিরুদ্ধে ভোট দেবেন। অনেক হয়েছে—আর সহ্য করবো না।'

হুমকি পাওয়ার অভিযোগ করে এনসিপি প্রার্থী আরও বলেন, 'আমরা হুমকি পাচ্ছি, আমাদের মারধরের কথা বলা হচ্ছে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।'

এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনি প্রচারণার সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি। বারবার মার খেতে পারবো না। এবার হলে প্রতিরোধ করবো।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা