দীর্ঘ এগারো মাস পর জুলাই নিহত রিয়া গোপের মৃত্যুতে মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আলোচিত শিশু রিয়া গোপ হত্যাকান্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

এর আগে গতকাল পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ১৯ জুলাই শুক্রবার আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে।

এসময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করতে করতে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকলে গুলশান হলের সামনে নয়ামাটি এলাকায় দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে ৭ বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রিয়া গোপের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আন্দোলনে শিশু রিয়া গোপ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত রিয়া গোপের পরিবারের সদস্যরা মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি