শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা ঠিক হয়নি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে গেলে চলবে না। বিএনপি আসন্ন নির্বাচনে আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্ত নয়, বরং সুস্পষ্ট ও সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায়।'
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, '২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, এটি সাড়ে ১৫ বছরের সম্মিলিত সংগ্রামের ফল। তাই, নির্বাচনী তফসিল ঘোষণায় কেউ কেউ ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাই তা স্বাগত জানাতে বাধ্য হয়েছে।'