ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানী ঢাকায় পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখা যায়।

বেলা সাড়ে ১১টা থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পিকআপভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করছেন। পরে এসব বর্জ্য দ্রুত ছোট ভ্যান থেকে বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্দিষ্ট সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশন জানায়, ঈদুল আজহার পবিত্রতা রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এ কাজে মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও তদারকিতে রয়েছেন।

এদিকে নাগরিকদের পলিথিন ব্যাগ ব্যবহারসহ নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবেশসম্মতভাবে কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি