ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।

একই সময়ে মিরপুরের টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীদের সমাবেশ হয়। এতে মিরপুর সড়কসহ আশপাশের এলাকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'আমাদের একটাই দাবি- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। মন্ত্রণালয় জানুয়ারি মাসেই অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল, কিন্তু এখনও কোনো পদক্ষেপ হয়নি। আমরা আর অপেক্ষা করতে চাই না।'

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, 'আমাদের দাবি স্পষ্ট। আর কোনো আশ্বাস নয়, দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।'

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন এবং ১২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন।

বিক্ষোভে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা “উই ওয়ান্ট জাস্টিস”, “রাষ্ট্র, তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ” এবং “আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ” এর মতো স্লোগান দেন।

সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েন। ফার্মগেট থেকে সায়দাবাদগামী আসিফ বলেন, “যার যেখানে ইচ্ছা সড়ক বন্ধ করে দিচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ, ভোগান্তি লাঘবে উদ্যোগ নিন।”

আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দিনভর যানজট দেখা দেয়। মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও যান চলাচল ব্যাহত হয়। অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

এর আগে বুধবারও একই মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দিনে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করে। এতে রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছিল। এই সমস্যা সমাধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ এখনও কমেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে