খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে যে দোয়া, সহমর্মিতা ও শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান লিখেছেন, 'বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।'
তিনি জানান, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর উদ্বেগ এবং বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ায় পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং জীবনরক্ষাকারী সহায়তা দেওয়া হয়। দেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন।